
স্টাফ রিপোর্টার :গোলাম মোস্তফা।
ভুরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমিন, সাবেক সহকারী অধ্যাপক, ভুরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসা। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক আরবি প্রভাষক মাওলানা সোহরাব হোসেন ও সাবেক শিক্ষক কবির হোসেন এবং গভর্নিং বডির সদস্যগন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরবি প্রভাষক মাওলানা আসাদুজ্জামান আসাদ, আরবি প্রভাষক শফিকুল ইসলাম, আরবি প্রভাষক আলতাফুন্নাহার, সহশিক্ষক ময়নাল হক, গভর্নিং বডির সদস্য গোলাম মোস্তফা, সুপার, ভূরুঙ্গামারী মহিলা মাদ্রাসা।
বক্তারা তাঁদের বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশে মনোযোগ দিয়ে পড়াশোনা করা, নৈতিকতা বজায় রাখা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় কৃতকার্যতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দাখিল পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।