1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা ২০২৬ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে চরমোনাই পীরের ভাষণ :প্রচলিত ব্যবস্থায় জনগণের আশা পূরণ হয়নি কুড়িগ্রামের ১২ বিচারাধীন মামলার বন্দী কারাগার থেকেই ভোট দিবেন। ভূরুঙ্গামারীতে জামায়াতের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন কুড়িগ্রাম ০১ আসনের অধিকাংশ ভোটারই জানেন না গণভোট সম্পর্কে। ভূরুঙ্গামারীতে দ্যা রেড জুলাই’র শীতবস্ত্র বিতরণ ভূরুঙ্গামারীতে দশ দলীয় জোট দাঁড়িপাল্লার নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনের সদস‍্যপদ স্থগিত করেছে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতের সংবাদ সম্মেলন ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে বন্ধ যানচলাচল, চরম ভোগান্তিতে জনগণ।

কুড়িগ্রামের ১২ বিচারাধীন মামলার বন্দী কারাগার থেকেই ভোট দিবেন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা কারাগার থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ জন বিচারাধীন বন্দী কারাগার থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। দণ্ডপ্রাপ্ত না হওয়া এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকায় আইন অনুযায়ী তারা ভোটার হিসেবে বিবেচিত হচ্ছেন।

কুড়িগ্রাম জেলা কারাগার সূত্রে জানা যায়, বর্তমানে কারাগারে থাকা বন্দীদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১২ জনের ভোটার তথ্য সঠিক পাওয়া গেছে। তারা নিজ নিজ ভোটার এলাকায় নিবন্ধিত এবং আইনি কোনো বাধা না থাকায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এজি মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বন্দীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটগ্রহণের দিন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসব বন্দীকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। প্রয়োজনে পোস্টাল ব্যালট বা নির্বাচন কমিশন নির্ধারিত পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।

কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, যেসব বন্দী দণ্ডপ্রাপ্ত নন এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন, তাদের ভোটাধিকার আইনগতভাবে সংরক্ষিত। সেই অনুযায়ী কারাগারে থাকা এসব ভোটারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বলেন, বন্দীরাও দেশের নাগরিক। আইন যাদের ভোটাধিকার দিয়েছে, তা বাস্তবায়নে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।

এদিকে মানবাধিকারকর্মীরা বলছেন, বন্দীদের ভোটাধিকার নিশ্চিত হওয়া গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা। এতে প্রমাণ হয়, রাষ্ট্র সবার সাংবিধানিক অধিকার রক্ষায় সচেতন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনেই চলছে ব্যাপক নির্বাচনী প্রস্তুতি। এর অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠী, চরাঞ্চলবাসী ও বিশেষ শ্রেণির ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট