1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা ২০২৬ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে চরমোনাই পীরের ভাষণ :প্রচলিত ব্যবস্থায় জনগণের আশা পূরণ হয়নি কুড়িগ্রামের ১২ বিচারাধীন মামলার বন্দী কারাগার থেকেই ভোট দিবেন। ভূরুঙ্গামারীতে জামায়াতের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন কুড়িগ্রাম ০১ আসনের অধিকাংশ ভোটারই জানেন না গণভোট সম্পর্কে। ভূরুঙ্গামারীতে দ্যা রেড জুলাই’র শীতবস্ত্র বিতরণ ভূরুঙ্গামারীতে দশ দলীয় জোট দাঁড়িপাল্লার নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনের সদস‍্যপদ স্থগিত করেছে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতের সংবাদ সম্মেলন ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে বন্ধ যানচলাচল, চরম ভোগান্তিতে জনগণ।

ভূরুঙ্গামারীতে জামায়াতের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে জামায়াতের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তৃণমূলের ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ ) ও জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদ প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম এর ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ) বিকেলে উপজেলা সদরের থানা রোডের পাশে আনুষ্ঠানিক ভাবে এই নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন। বক্তব্য রাখেন
কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম, অন‍্যান‍্যদের মধ্যে উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, এনসিপির উপজেলার মুখ‍্য স্বমন্নয়ক মাহফুজুল ইসলাম কিরণ, জামায়াতের সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী, ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এবং জনগণ ও তৃণমূলের ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
সমাবেশে বক্তারা ভোটারদের উদ্দেশে আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দূর্নীতি মুক্ত, ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনে ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

উদ্বোধন শেষে দেশ ও জাতির শান্তি, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের সুস্থ ধারা কামনা করে
দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট